ঢাকা মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
ঢাকা | মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন | ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন

আগামী সপ্তাহে ইরানে হামলা আরও তীব্র হবে: ট্রাম্প


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ২:৫৬ অপরাহ্ন / ২৩
আগামী সপ্তাহে ইরানে হামলা আরও তীব্র হবে: ট্রাম্প

আগামী সপ্তাহে ইরানে মার্কিন হামলা আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ জুলাই) ফক্স নিউজে প্রচারিত ট্রাম্পের এক সাক্ষাৎকারের সূত্র ধরে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

ট্রাম্প বলেন, তেহরান আলোচনায় ফিরলেও তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে পর্যন্ত সামরিক হামলা চালাবেন। এদিকে সেন্টকম জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৪টায় মার্কিন বাহিনী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নৌ অবরোধ পুনরায় শুরু করেছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে ২০টিরও বেশি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হামলার ঘটনায় ভারত ও নিউজিল্যান্ড ইরানের জ্যেষ্ঠ কূটনীতিকদের তলব করে। দেশ দুটি হরমুজে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছে।

টেলিকম ডেটা, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ইরান যুদ্ধের আগে ও চলাকালীন সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কর্মী ও ঠিকাদারদের একটি সমন্বিত ফোন-ট্র্যাকিং অভিযানের লক্ষ্যবস্তু করা হয়েছিল।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗