সদস্য ও সাথীদের মেধা যাচাই পরীক্ষা–২০২৫ উপলক্ষে এক সুন্দর ও প্রাণবন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির , কুষ্টিয়া জেলা শাখা।
এই আয়োজনে অংশগ্রহণকারী মেধাবী সদস্য ও সাথীদের উৎসাহ প্রদান, তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা জোগানোই ছিল মূল লক্ষ্য। অনুষ্ঠানে নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ ধরনের আয়োজন সংগঠনের কর্মীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সদস্য ও সাথীদের মেধা যাচাই পরীক্ষা–২০২৫ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ,কুষ্টিয়া জেলা শাখা।
